ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ পুনে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঘরের মাঠে লাগাতার ১১টি সিরিজ জিতে নজির গড়ল ভারত। এদিন ইনিংস ও ১৩৭ রানে জয় পেল টিম কোহলি। দক্ষিণ আফ্রিকানদের বিরুদ্ধে তিনটি টেস্টের মধ্যে প্রথম দুটিতেই জয়লাভ করল ভারত। ফলে তিন টেস্টের এই সিরিজও জিতে নিল ভারতীয় দল। সিরিজের শেষ তথা তৃতীয় টেস্ট ম্যাচটিহবে ১৯ অক্টোবর রাঁচিতে। এই জয়ের সঙ্গেই ভারতীয়দের মধ্যে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট সিরিজ জয়ের মালিক হলেন বিরাট কোহলি। তিনি জিতলেন ১৩টি টেস্ট সিরিজ। এর আগে ধোনি ১২টি ও সৌরভ গাঙ্গুলি ৯টি টেস্ট সিরিজ জিতেছেন। প্রথম ইনিংসে ৫ উইকেটে ৬০১ রান করে ডিক্লিয়ার করেছিল ভারত। মায়াঙ্ক ১০৮, কোহলি অপরাজিত ২৫৪ ও জাদেজা ৯১ রান করেছিলেন। জবাবে দক্ষিণ আফ্রিকা ২৭৫ রানে প্রথম ইনিংস শেষ করে। ফলো অন করতে নেমে মাত্র ১৮৯ রানেই গুটিয়ে যায় আফ্রিকা। ফলে ইনিংস ও ১৩৭ রানে জয় পেল ভারত।
Latest article
বাসযাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরি, ১৫০ গ্রাম সোনা উদ্ধার কোক-ওভেন পুলিশের
ডেটলাইন দুর্গাপুরঃ বাসযাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরির অভিযোগের তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল কোক-ওভেন থানার পুলিশ। ঘটনার তদন্তে এক মহিলাকে গ্রেফতার...
স্কুলে পরপর চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুরের একটি স্কুলে পরপর দুই রাতে চুরির ঘটনায় অবশেষে এক যুবককে গ্রেফতার করেছে কোক ওভেন থানার পুলিশ। অঙ্গদপুরের বাসিন্দা ধৃত...
রাস্তার ধারে পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দুর্গাপুরের মুচিপাড়া ট্রাফিক পুলিশের
ডেট লাইন দুর্গাপুর: ১২ আগস্টঃ সারা রাজ্য জুড়ে পরিবহন দফতর ও পুলিশের যৌথ উদ্যোগে এবং বিভিন্ন ট্রাফিক গার্ডের সহযোগিতায় গত ৩ আগস্ট...














