ডেটলাইন দিল্লিঃ সব কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই মহার্ঘ ভাতা পাঁচ শতাংশ বাড়ানো হয়েছে। এর ফলে উপকৃত হবেন কমপক্ষে ৫০ লক্ষ সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। এদিন সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহার্ঘ ভাতা ১২ শতাংশ থেকে বেড়ে হল ১৭ শতাংশ। এই পাঁচ শতাংশ বৃদ্ধিই এখনও পর্যন্ত সব থেকে বেশি মহার্ঘ ভাতা বৃদ্ধিবলে জানিয়েছেন কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি জানান,এই বাড়তি ভাতা দেওয়ার ফলে কেন্দ্রের কোষাগার থেকে ১৬০০০ কোটি টাকা ব্যয় হবে। গত জুলাই মাস থেকে এই বকেয়া ডিএ দেওয়া হবে। কালীপুজোর আগে কেন্দ্রীয় সরকারের এই ঘোষণায় খুশি কর্মীমহল ও তাদের পরিবার।
Latest article
আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ আসানসোল ও দুর্গাপুরেও
ডেটলাইন দুর্গাপুর,৫ অক্টোবর: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ করলেন আসানসোল ও দুর্গাপুর আদালতের আইনজীবীরাও। রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনজীবীদের উপর হামলা,হেনস্থা...
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...














