ডেটলাইন কলকাতাঃ আজই বিধানসভায় কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে কংগ্রেস পরিষদীয় দল। কংগ্রেস যেখানে অধীর চৌধুরীকে সংবর্ধনা দিয়ে রাজ্যে কংগ্রেসের সংগঠনকে আরও শক্ত করতে চাইছে, সেখানে একই দিনে কংগ্রেসে বড় ভাঙন ধরালেন প্রবীন কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র। যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক এই প্রবীন কংগ্রেস নেতাকে নির্বাচনী মরশুমে টিভিতে দেখা গেছে তীব্র ভাষায় তৃণমূলের বিরোধীতা করতে। কিন্তু তারপরই লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হতেই তিনি দলের খারাপ ফলের দায় নিয়ে প্রদেশ কংগ্রেস সহ-সভাপতির পদ ত্যাগ করেন তিনি। দলের সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে মুখও খোলেন। তারপর দলের সঙ্গে দূরত্ব আরও বাড়ে। অবশেষে আজ তৃণমূলে যোগ দিলেন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা। আজ মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে দল বদলান ওমপ্রকাশ। পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বিধানসভা চত্বরে যান তিনি। দলে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে তৃণমূলের শিক্ষা ফোরামের সর্বভারতীয় চেয়ারম্যানের পদ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














