ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দল এই মূহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে। সেখানে বিরাটদের পারফরমেন্সও বেশ ভালো। তার সঙ্গে তাল মিলিয়েই ক্রিকেট বিশ্বের নজর কাড়লেন ভারতীয় দলের উঠতি ব্যাটসম্যান ও উইকেট কিপার ঋষভ পন্থ। টেস্ট ক্রিকেটে দ্রুততম ভারতীয় উইকেট রক্ষক হিসেবে ৫০টি উইকেটের মালিক হলেন তিনি। এই রেকর্ডের জন্য তিনি নিলেন মাত্র ১১টি ম্যাচ। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি মোট ১৫টি ম্যাচে উইকেটের পিছনে দাঁড়িয়ে ৫০টি উইকেট শিকার করেন। ধোনির পরে ভারতীয়দের মধ্যেএই তালিকায় আছেন দীনেশ কার্তিক। তিনি মোট ১৯ম্যাচে উইকেট রক্ষক হিসেবে ৫০টি উইকেট শিকার করেন। তবে বিশ্ব টেষ্ট ক্রিকেটে মাত্র ১০ ম্যাচে পঞ্চাশটি উইকেট শিকার করেছেন দক্ষিণ আফ্রিকার মার্কবাউচার, ইংল্যান্ডের জস বাটলার এবং অস্ট্রেলিয়ারবর্তমান অধিনায়ক টিম পেইন।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














