ডেটলাইন কলকাতাঃ এখনই পশ্চিমবঙ্গে এনআরসি চালুর কোনও সম্ভাবনা নেই বলে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। দু’দিনের সফরে কলকাতায় এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা ও উপ নির্বাচন কমিশনার সন্দীপ জৈন। মুখ্য নির্বাচন কমিশনারকে সামনে পেয়ে পশ্চিমবঙ্গে এনআরসি চালুর বিষয়ে জানতে চান সাংবাদিকরা। তাঁদের প্রশ্নের জবাবে মুখ্য নির্বাচন কমিশনার জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ না আসা পর্যন্ত বাংলায় এনআরসি চালু করার সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। অসমে এনআরসি তালিকা প্রকাশের জন্য সময় নির্ধারণ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু,পশ্চিমবঙ্গে এনআরসি চালুর বিষয়ে কোনও রায় দেয়নি সর্বোচ্চ আদালত। অন্যদিকে ব্যালটে ভোটের বিষয়নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান,এ ব্যাপারে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ আছে। ‘ব্যালট পেপারে ফেরার আর কোনও প্রশ্নই নেই।’
Latest article
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...














