ডেটলাইন কলকাতাঃ অবশেষে গরমের অবসান ঘটিয়ে বর্ষার আগমন হল দক্ষিণবঙ্গে। ৮ জুন বাংলায় বর্ষা ঢোকার কথা থাকলেও এই বছরে মৌসুমী বায়ু কিছুটা দেরিতে আসার ফলে এই বার ২১শে জুন বর্ষার আগমন এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দফতর। যদিও বৃহস্পতিবার থেকেই মেঘলা আকাশ আর অল্প বৃষ্টি আশা জাগিয়েছিল বাংলার মানুষকে। অসহ্য গরমে যে ভাবে পুড়তে আরম্ভ করেছিলো গোটা বাংলা তার থেকে অবশেষে স্বস্তি মিলল। ইতি মধ্যেই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। এছাড়াও ঝাড়খণ্ড, ছত্তীসগড় ও ওড়িশাতেও বর্ষার দেখা মেলে আজ। আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণও বাড়বে জেলাগুলিতে জানাল আবহাওয়া দফতর।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














