ডেটলাইন দুর্গাপুরঃ নানা জল্পনা ও অপেক্ষার অবসানে প্রার্থী প্রাপ্তী হল বিজেপির। হ্যাঁ, বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের জন্য আজ বিজেপির কেন্দ্রীয় কমিটির পক্ষে বিদায়ী সাংসদ তথা নীতি আয়োগ দফতরের মন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নাম ঘোষণা করেছেন। আসানসোলে জন্ম নেওয়া এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা এই প্রাক্তন সাংসদ আসানসোল ও দুর্গাপুর সহ এই রাজ্যের রাজনীতিতেও এক পরিচিতি নাম। গত লোকসভা নির্বাচনে তিনি দার্জিলিং থেকে সাংসদ নির্বাচিত হলেও এবার সেখানে তাঁকে টিকিট দেওয়া হয়নি। জানা গেছে, তিনি আসানসোল আসনটি চেয়েছিলেন। কিন্তু সেখানে বাবুল সুপ্রিয়কে সরাতে চাননি বিজেপি নেতৃত্ব। একজন হেভীওয়েট প্রার্থী পেয়ে খুশি বিজেপি কর্মী সমর্থকরা ।
Latest article
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...














