ডেটলাইন কলকাতাঃ লোকসভা ভোট ঘোষণা হওয়ার পর সব থেকে আগে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল তৃণমূল। এরপর বামশিবির ও কংগ্রেসও তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। যদিও কিছু এখনও বাকি রয়েছে। কিন্তু বিজেপি তাও করেনি। অবশেষে তাদেরও প্রার্থী তালিকা ঘোষিত হলেও তা মাত্র ২৮টি আসনের। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে আসানসোল আসনেই রাখা হয়েছে। কিন্তু বর্ধমান-দুর্গাপুর আসনে কে তাদের প্রার্থী হচ্ছেন তা এখনও জানতে পারলেন না দলের কর্মী ও সমর্থকরা। যদিও দলের পক্ষে প্রচার চলছে। প্রাথমিকভাবে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে বিজেপির রাজ্য নেতা বাঁকুড়ার ডা.সুভাষ সরকারের নাম শোনা যাচ্ছে। কিন্তু গতকাল প্রকাশিত মোট ২৮টি নামের মধ্যে তাঁর নাম না থাকায় এই কেন্দ্রে বিজেপির কে প্রার্থী হচ্ছেন তা নিয়ে ক্রমশ জটিলতা বাড়ছে। এখানে ইতিমধ্যে তৃণমূলের বিদায়ী সাংসদ মমতাজ সংঘমিতা এবং বামেদের পক্ষে সিপিএমের আভাষ রায়চৌধূরীর নাম ঘোষণা হয়ে গেছে। তারা জোর কদমে প্রচারও শুরু করেছেন। কিন্তু বিজেপি ও কংগ্রেস এখনও এই কেন্দ্রের জন্য তাদের প্রার্থী ঘোষণা করেনি।
Latest article
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...














