ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক তৎপরতা এখন তুঙ্গে। পাশাপাশি নির্বাচন কমিশনও সুষ্ঠভাবে ভোট করতে একাধিক পদক্ষেপ নিয়ে চলেছে।এই অবস্থায় ভোটপর্ব নির্বিঘ্নে পার করার জন্য নানা পদক্ষেপ নিতে শুরু করেছে পুলিশ প্রশাসনও। পশ্চিমবঙ্গের সঙ্গে বিহার ও ঝাড়খন্ডের একাধিক জেলার সীমান্ত নিরাপত্তা নিয়ে তাই ভোটের আগেই একদফা বৈঠক সেরে নিলেন তিন রাজ্যের পদস্থ পুলিশকর্তারা। পুরসভা নির্বাচনের সময় বহিরাগতরা দুর্গাপুরে এসে অশান্তি করেছিল বলে অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস। এছাড়াও বিভিন্ন সময় বিহার ও ঝাড়খন্ড থেকে দুষ্কৃতীরা আসানসোল ও দুর্গাপুরে এসে নানা অপরাধমূলক কাজ করে বলেও অভিযোগ। লোকসভা নির্বাচনের সময়ও সেই ধরনের ঘটনা ঘটতে পারে বলে শাসক দলের আশঙ্কা। এই প্রেক্ষিতে আজ ঝাড়খন্ড ও বিহারের শীর্ষ পুলিশকর্তাদের নিয়ে বৈঠক করলেন এরাজ্যের আইজি(পশ্চিমাঞ্চল) রাজীব মিশ্র। তাঁর সঙ্গে ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা। দুর্গাপুর ইস্পাত কারখানার অতিথিশালায় আয়োজিত এই বৈঠকে ঝাড়খণ্ড ও বিহারের বিভিন্ন জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গে এরাজ্যের ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, পুরুলিয়া ও বীরভূম জেলার পুলিশ সুপাররাও ছিলেন। আসন্ন লোকসভা নির্বাচনে সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীরা যাতে এরাজ্যে প্রবেশ করতে না পারে সেই বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। একটি সূত্রে জানা গেছে,সীমান্ত এলাকায় প্রায় ৩০ জন উগ্রবাদি এবং তিনশোর বেশী দাগী অপরাধী রয়েছে। তাদের সম্পর্কে যেসব তথ্য পুলিশের কাছে আছে তার ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ভোটের আগেই এদের নিজেদের হেফাজতে নেওয়ার বিষয় নিয়েও বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। সেইসঙ্গে সীমান্তবর্তী এলাকাগুলিতে এখন থেকেই জোরদার নাকাচেকিং শুরু করা হবে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














