ডেটলাইন দুর্গাপুরঃ বহিরাগত দুষ্কৃতীদের হাতে মার খেতে হল দুর্গাপুরের বেশ কয়েকজন সাংবাদিককে। আক্রান্তদের মধ্যে দুজন সাংবাদিকের আঘাত গুরুতর। তাদের স্থানিয় একটি নার্সিংহোমে চিকিৎসা করা হয়। তৃণমূলের পাণ্ডবেশ্বরের হরিপুরে গ্রাম পঞ্চায়েত প্রার্থী নিতাই মণ্ডল ও কালু সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। রাতেই অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করে। তবে পরের দিন দুর্গাপুর আদালতে তাদের জামিন হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মহকুমা অফিস চত্বরে ছিল ১৪৪ ধারা। চারিদিকেই ছিল পুলিশ। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের মনোনয়ন প্রক্রিয়া শুরু হলে খবর সংগ্রহ করতে প্রশাসনিক ভবনে যান স্থানীয় কয়েকজন সাংবাদিক ও চিত্র সাংবাদিক। কিছুক্ষনের মধ্যেই জনা কয়েক বহিরাগত মুখে গামছা বাঁধা অবস্থায় তাদের ওপর চড়াও হয়। তিনতলা থেকে তাদের টেনে নিচে নামিয়ে আনার পর রাস্তায় ফেলে এলোপাথাড়ি লাথি-ঘুসি মারা হয় বলে অভিযোগ। এরপর আশেপাশের লোকজন ও অন্যান্য সাংবাদিকরা তাদের বাঁচাতে গেলে তাদেরকেও বেধড়ক মারধর করা হয়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক। তাদের সকলকে আহত অবস্থায় স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে বিকাশ সেন ও সঞ্জয় দে নামে দুই সাংবাদিকের আঘাত গুরুতর। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এসডিও ভবন চত্বরে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাসক দলের বিরুদ্ধে যেমন আঙুল উঠেছে তেমনি পুলিশের বিরুদ্ধেও চরম উদাসীনতার অভিযোগ উঠেছে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














