ডেটলাইন কলকাতাঃ নতুন নিয়ম কার্যকর করার ঠিক দুদিন আগেই তা স্থগিত করে দিল আদালত। ফলে ১ ফেব্রুয়ারি থেকে কেবল টিভির ক্ষেত্রে ট্রাই তথা টেলিভিশন রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া-র নতুন নিয়ম লাগু হচ্ছে না। কারন ট্রাইয়ের নির্দেশিকার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৮০ জন কেবল অপারেটর। সেই মামলার রায়ে বিচারপতি জানিয়েছেন, আপাতত লাগু হচ্ছে না ট্রাইয়ের নির্দেশ। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত যাবতীয় ফ্রি চ্যানেল দেখা যাবে চলতি প্যাকেজেই। প্রসঙ্গত,এর আগে জানানো হয়েছিল নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকেই পে চ্যানেলগুলির জন্য আলাদা টাকা দিতে হবে গ্রাহকদের। সেই মতো বিভিন্ন চ্যানেল তাদের দর জানিয়ে দেয়। একাধিক দামের প্যাকেজও ঘোষনা করা হয়েছে। কিন্তু সেবারও ১ জানুয়ারী থেকে তা এক মাস পিছিয়ে ১ ফেব্রুয়ারি থেকে লাগু করার কথা জানানো হয়েছিল। এবার পুনরায় সেই নির্দেশ পিছিয়ে দেওয়া হল ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। কলকাতা হাইকোর্টের নির্দেশে টিভির দর্শকদের আপাতত স্বস্তি। পে চ্যানেলের জন্য আপাতত বাড়তি টাকা দিতে হবে না।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














