ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ দীর্ঘ দশ বছর পর নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ জিতল ভারত। সোমবার মাউন্ট মাউনগানুইতে সিরিজের তৃতীয় ওয়ানডেটি ৭ উইকেটে জিতল কোহলি ব্রিগেড। এর ফলে ৫ ম্যাচের সিরিজটি দুই ম্যাচ হাতে রেখেই জিতে নিল বিরাট কোহলির দল। এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নামা কিউইদের ২৪৩ রানে গুটিয়ে দেয় ভারত। ভারতীয় বোলারদের দাপটের সামনে রস টেলর ও টম ল্যাথাম ছাড়া আর কোন ব্যাটসম্যান দাঁড়াতে পারেনি। টেলর ৯৩ ও ল্যাথাম ৫১ রান করে আউট হন। এছাড়া অধিনায়ক কেন উইলয়ামসন ২৮ রান করেন। ভারতের হয়ে ৪১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন মহম্মদ সামি। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও হার্দিক পান্ডিয়া। নিউজিল্যান্ডের ২৪৩ রান তাড়া করতে গিয়ে অল্প সময়ে ধাওয়ানের উইকেট হারায় ভারত। ২৮ রান করে ধাওয়ান আউট হলেও রোহিত করেন ৬২ রান। কোহলি করেন ৬০। ওয়ান ডে-তে ৪৯তম হাফ-সেঞ্চুরি হয়ে গেল ভারত অধিনায়কের। রোহিত-বিরাটরা আউট হওয়ার পর দলকে জেতানোর বাকী কাজটা সারেন রায়ডু-কার্তিক জুটি ৷ ৪০ রানে রায়ডু এবং ৩৮ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন দীনেশ কার্তিক ৷ এখন সিরিজের বাকি দুটি ম্যাচ ভারতের কাছে কার্যত প্র্যাক্টিস ম্যাচে পরিনত হল।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














