ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়াকে বধ করে এবার বিরাট বাহিনী পৌঁছালো নিউজিল্যান্ডে। এখানে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে অংশ নেবে। এরপর থাকছে তিনটি টি ২০ ম্যাচ। সিরিজ শুরু হচ্ছে ২৩ জানুয়ারি। নেপিয়ারে সিরিজের প্রথম একদিনের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সফর। শেষ হবে হামিল্টনে তৃতীয় তথা চুড়ান্ত টি২০আই ম্যাচ দিয়ে। এটাই বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলের প্রথম নিউজিল্যান্ড সফর। দেখে নেওয়া যাক ভারতের নিউজিল্যান্ড সফরের সম্পূর্ণ সময়সূচী: ওডিআই সিরিজ – ২৩ জানুয়ারী: প্রথম ওডিআই, ভারতীয় সময় সকাল ০৭:৩০, নেপিয়ার ২৬ জানুয়ারী: দ্বিতীয় ওডিআই, ভারতীয় সময় সকাল ০৭:৩০, মাউন্ট মাউনগানুই ২৮ জানুয়ারী: তৃতীয় ওডিআই, ভারতীয় সময় সকাল ০৭:৩০, মাউন্ট মাউনগানুই ৩১ জানুয়ারী: চতুর্থ ওডিআই, ভারতীয় সময় সকাল ০৭:৩০, হ্যামিল্টন ০৩ ফেব্রুয়ারী: পঞ্চম ওডিআই, ভারতীয় সময় সকাল ০৭:৩০, ওয়েলিংটন। টি ২০ সিরিজ – ৬ ফেব্রুয়ারি: প্রথম টি২০, ভারতীয় সময় রাত ১২:৩০, ওয়েলিংটন ৮ ফেব্রুয়ারি: দ্বিতীয় টি২০, ভারতীয় সময় রাত ১১:৩০, অকল্যান্ড ১০ ফেব্রুয়ারী: তৃতীয় টি২০, ভারতীয় সময় রাত ১২:৩০, হ্যামিল্টন। নিউজিল্যান্ডে ভারতের সফর শেষ হবে ১০ ফেব্রুয়ারী। এরপরেই ইংল্যান্ডে আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের জন্য ঝাঁপাবে ভারতীয় দল।
Latest article
বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচী পালন
ডেটলাইন দুর্গাপুরঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। সিটি সেন্টারে সাব...
মেধাবী অনিন্দিতার উচ্চ শিক্ষার বাধা কাটল সমাজসেবী উদয় চ্যাটার্জীর সহযোগিতায়
ডেটলাইন দুর্গাপুর: এবারের মাধ্যমিক পরীক্ষায় চোখ ধাঁধানো ফলাফল করেছে দুর্গাপুরের এক সবজি বিক্রেতার মেয়ে। সাগরভাঙার দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা রাইরাণী দেবী গার্লস...
অশান্তি এড়াতে কড়া পদক্ষেপ কোক ওভেন থানার
ডেটলাইন দুর্গাপুর,১৪ মেঃ রাজ্য রাজনীতিতে পালা বদলের পর বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কড়া মনোভাব প্রকাশ করেছেন।...














