ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ অবশেষে ফাইনালে পরাজয়ের ধারাবাহিকতায় ছেদ পড়ল। মহিলাদের বিশ্ব ব্যাডমিন্টনে ১ নম্বর খেলোয়াড় নোজোমি অকুহারাকে হারিয়ে ইতিহাস রচনা করলেন পিভি সিন্ধু। এই প্রথম বি ডব্লু এফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে চ্যাম্পিয়ন হলেন সিন্ধু। প্রথম ভারতীয় হিসেবে এই খেতাব জিতে নজির সৃষ্টি করলেন তিনি। চীনে আয়োজিত প্রতিযোগিকতার ফাইনালে সিন্ধুর পক্ষে ফলাফল ছিল ২১-১৯, ২১-১৭। ২০১৬ সালে রিও অলিম্পিক গেমস, গত বছর অনুষ্ঠিত হওয়া এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস — প্রতিটি ফাইনালেই পরাজিত হয়ে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছিল তাঁকে। অবশেষে সেই ফাইনালে পরাজয়ের ছবি পাল্টে ফেললেন সিন্ধু। গুরুত্বপূর্ণ মুহূর্তে চাপ সামলাতে পেরেই তাঁর এদিনের সাফল্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সিন্ধুই প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকে মহিলা ব্যাডমিন্টনে রৌপ্য পদক জিতেছেন। এদিন ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল জিতেও গড়লেন আরও এক নজির।
Latest article
রাত পোহালেই লাউদোহায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা
ডেটলাইন দুর্গাপুর,২৫ মার্চঃ ২০২৬ এর বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে দলের প্রচারে জেলা সফরে বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তরবঙ্গ...
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূলের
ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাবে ভারতে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরী...
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’এর শেড উদ্বোধন
ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের অনেক এলাকায় গরীব ও সাধারন মানুষদের জন্য নামমাত্র টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা...














