ডেটলাইন দুর্গাপুরঃ ২০১৯ এর লোকসভা নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলিও তৎপর হয়ে উঠছে। কেন্দ্রের শাসক দল বিজেপি ভোট প্রচারের লক্ষ্যে দেশের বিভিন্ন এলাকায় রথযাত্রার কর্মসূচী নিয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির রথযাত্রার মাঝেই জনসভা করতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনও পর্যন্ত ঠিক রয়েছে, রাজ্যের চার জায়গায় তিনি জনসভা করবেন। বিজেপি সূত্রের খবর, রথযাত্রা চলাকালীন রাজ্যের যে চার জায়গায় জনসভা করবেন প্রধানমন্ত্রী তার মধ্যে প্রথম জনসভাটি রয়েছে দুর্গাপুরে। এখনও পর্যন্ত জানা গেছে আগামী ২৪ ডিসেম্বর দুর্গাপুরে সভা করবেন নরেন্দ্র মোদি। তবে কোথায় এবং কখন তা জানা যায়নি। দুর্গাপুরে জনসভা ছাড়াও ২৮ ডিসেম্বর মালদহে, ৫ জানুয়ারি শ্রীরামপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী। শেষ জনসভাটি ১১ জানুয়ারি কৃষ্ণনগরে হবে বলে জানা গেছে।
Latest article
বাসযাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরি, ১৫০ গ্রাম সোনা উদ্ধার কোক-ওভেন পুলিশের
ডেটলাইন দুর্গাপুরঃ বাসযাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরির অভিযোগের তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল কোক-ওভেন থানার পুলিশ। ঘটনার তদন্তে এক মহিলাকে গ্রেফতার...
স্কুলে পরপর চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুরের একটি স্কুলে পরপর দুই রাতে চুরির ঘটনায় অবশেষে এক যুবককে গ্রেফতার করেছে কোক ওভেন থানার পুলিশ। অঙ্গদপুরের বাসিন্দা ধৃত...
রাস্তার ধারে পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দুর্গাপুরের মুচিপাড়া ট্রাফিক পুলিশের
ডেট লাইন দুর্গাপুর: ১২ আগস্টঃ সারা রাজ্য জুড়ে পরিবহন দফতর ও পুলিশের যৌথ উদ্যোগে এবং বিভিন্ন ট্রাফিক গার্ডের সহযোগিতায় গত ৩ আগস্ট...














