ডেটলাইন কলকাতাঃ আজই কলকাতার একাধিক জায়গায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আর আজই দমকলমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন শোভন চট্টোপাধ্যায়। আজ নবান্নে গিয়ে নিজের ইস্তফাপত্র জমা দেন তিনি। এদিন নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের পার্সোনাল সেক্রেটারি গৌতম সান্যালকে ইস্তফাপত্র দেন তিনি। কলকাতার বুকে চারটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার কোনও উত্তর দিতে পারেনি দমকলমন্ত্রী। তাছাড়া বিধানসভায় তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। জানা গেছে,নবান্নে শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তার মনোমালিন্য হয়। তাতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে মনে করা হচ্ছে। তবে তাঁর কলকাতার মেয়র পদ নিয়ে কোন সিদ্ধান্ত এখনই নেওয়া হচ্ছে না। নবান্ন থেকে বের হওয়ার সময় মুখ্যমন্ত্রীর কাছে এবিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দুটি পদ থেকেই শোভনের পদত্যাগ করার আবেদন সরকার গ্রহণ করেছে। আপাতত ওই দুই দপ্তরের দায়িত্ব সামলাবেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
Latest article
দামোদরের বিসর্জন ঘাট পরিদর্শনে প্রশাসনিক কর্তারা,বাড়তি নজরদারি নিরাপত্তায়
ডেটলাইন দুর্গাপুর: রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলায় দুর্গাপুজো হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এবার পুজোর ক্ষেত্রে একাধিক নতুন বিধি লাগু...
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...














