ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ হ্যাঁ, মার্কিন ক্রিকেট দলের অধিনায়ক হচ্ছেন সৌরভ। তবে এই সৌরভ বাংলার নন। আর তিনি তো অবসর নিয়েছেন। এই সৌরভ হলেন- মুম্বইয়ের সৌরভ নেত্রাভলকর। এক ভারতীয় ইঞ্জিনিয়ার। ছোট থেকেই ক্রিকেট অন্ত প্রান। আর পাঁচজন ক্রিকেটারের মতো তারও জাতীয় দলে খেলার স্বপ্ন ছিল। তার জন্য পড়াশোনার সঙ্গেই চলছিল ক্রিকেট চর্চাও। ২০১০ এ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছেন। এছাড়াও রঞ্জি ট্রফির মতো প্রতিযোগিতেও সুযোগ পেয়েছেন। কিন্তু সবকিছু যেন ঠিকঠাক হচ্ছিল না। ভারতের মতো দেশে যেখানে অসংখ্য ক্রিকেট প্রতিভা রয়েছে সেখানে ৬ ফুট দীর্ঘ ২৭ বছরের ফাস্ট বোলার সৌরভ শেষ পর্যন্ত জাতীয় দলে সুযোগ পাবে কিনা তা ভেবে হতাশ হয়ে অবশেষে ক্রিকেট ছাড়ারই সিদ্ধান্ত নেন। ঠিক করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারই হবেন তিনি। সেই ভাবনা থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি। সেখানে সর্দার প্যাটেল ইউনিভার্সিটি অব টেকনলজি থেকে স্নাতক হয়েছেন। পরে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কিন্তু ক্রিকেটও চলতে থাকে সেখানে। সেই সৌরভের হাতেই জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব তুলে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। সৌরভ ভাবতেই পারছে না দেশে ক্রিকেট ছেড়ে আমেরিকায় পড়াশোনা করতে এসে সেখানেই তিনি ক্রিকেটের জন্য এতো বড় সম্মান পাবেন। অবশ্য এক্ষেত্রে সৌরভই প্রথম ভারতীয় নন। তার আগে মহারাষ্ট্রের সুনীল নাদকার্নি এবং হায়দরাবাদের ইব্রাহিম খলিলও মার্কিন ক্রিকেট দলের নেতৃত্ব দিয়েছিলেন।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














