ডেটলাইন কলকাতাঃ বাংলার সেরা উৎসব দুর্গাপুজোর কটা দিন নির্বিঘ্নেই কেটেছে। গতকাল কালীপুজোর দিনও আবহাওয়া পরিস্কারই ছিল। কিন্তু দেওয়ালীর সকাল থেকেই আকাশে মেঘ জমতে শুরু করে। সেই সঙ্গে নিম্নচাপের জেরে সকাল থেকে কলকাতাসহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিও হয়। দুই মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘন্টায় আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে। বৃষ্টির সঙ্গে বইবে ঝড়ো হওয়াও। হাওয়া অফিস সূত্রে খবর, বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে৷ যার জেরে উত্তর উড়িষ্যা থেকে বজ্রগর্ভ মেঘ ঢুকছে পশ্চিমবঙ্গে। তার জেরে আজ সকাল থেকেই আকাশ মেঘলা থাকার পূর্বাভাস ছিল এবং সেই মতোই এদিন সকাল থেকেই আকাশের মুখভার দেখা যায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় আজ আকাশ মেঘলা থাকবে। উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া–সহ কয়েকটি জেলায়। তবে কোথাও খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস৷
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














