ডেটলাইন ওয়েব ডেস্কঃ এবারের ৪৯ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী ২০ থেকে ২৮ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত হচ্ছে। এই উৎসবের প্যানোরমা বিভাগে জায়গা করে নিয়েছে পাঁচটি বাংলা সিনেমা। এগুলি হল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘উমা’, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘নগরকীর্তন’, অভিষেক সাহার ‘উড়নচণ্ডী’, অর্জুন দত্তের ‘অব্যক্ত’ এবং অরিজিৎ সিংয়ের ‘সা’। প্যানোরমা বিভাগে বাংলা ছাড়াও হিন্দি, মারাঠি, তামিল, টুলু, লাদাখি, যশোরি, মালায়ালাম সিনেমা দেখানো হবে। জানা গেছে,মালায়ালাম সিনেমা ‘ওলু’ দিয়েই এবারের উৎসবের সূচনা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রে এই ছবিগুলির নাম জানা গেছে। পরিচালক রাহুল রাওয়ালির নেতৃত্বাধীন ১৩ জন সদস্যের একটি কমিটি ২২টি ফিচার ছবিকে বেছে নিয়েছে। উৎসবে তিনটি হিন্দি সিনেমা যথাক্রমে ‘পদ্মাবত’, ‘রাজি’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ এই বিভাগে স্থান পেয়েছে৷ এছাড়াও এই বিভাগে থাকছে ১টি উড়িয়া এবং ভোজপুরী, ৮টি মারাঠি, ৩টি করে ইংরাজি এবং মালায়ালাম ছবি।
Latest article
মহরমে নিষিদ্ধ ডি জে, বহন করা যাবে না কোনো অস্ত্রও
ডেটলাইন দুর্গাপুর,২৪ জুনঃ আগামী ২৬ জুন মুসলিম সম্প্রদায়ের অন্যতম এক বড় উৎসব হল মহরম। পশ্চিম বর্ধমান জেলায় যাতে সেই মহরম শান্তিপূর্ণভাবে পালন...
কোক ওভেন থানাতেও পালিত আন্তর্জাতিক যোগ দিবস
ডেটলাইন দুর্গাপুর,২১ জুনঃ আজ সারা দেশজুড়ে উৎসাহের সঙ্গে ১২ তম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবছরের যোগ দিবস...
বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচী পালন
ডেটলাইন দুর্গাপুরঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। সিটি সেন্টারে সাব...














