ডেটলাইন কলকাতাঃ মঙ্গলবার রেড রোডে দুর্গা পুজো কার্নিভাল ঘিরে একদিকে যেমন বিপুল উৎসাহ রয়েছে তেমনই অন্যদিকে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে ব্যাপক সতর্কতা। এতবড় আয়োজনে নিরাপত্তায় যাতে কোনও ফাঁক না থাকে তার জন্য আজ থেকেই তৎপর হয়েছে পুলিশ। মাঝেমাঝেই কুকুর এনে তল্লাশি ও নজরদারি চলছে। রেড রোডের দু’দিকে যে জায়গাগুলিতে অতিথিরা বসবেন, সেই জায়গাটিও সাজিয়ে তোলার কাজ প্রায় শেষ। মুখ্যমন্ত্রীর ছবিসহ বিশ্ববাংলার লোগো দিয়ে সাজানো হয়েছে এলাকা। নবান্ন সূত্রে জানা গেছে, প্রায় ২৬ হাজার দর্শনার্থীর বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা হচ্ছে। এর বাইরেও হাজার পাঁচেক দর্শনার্থী যাতে কার্নিভাল দেখতে পারেন, তারও ব্যবস্থা থাকছে। এবারের কার্নিভালে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার মোট ৭২টি দূর্গা প্রতিমা শোভাযাত্রায় অংশ নিচ্ছে বলে জানা গেছে। শোভাযাত্রা শেষ হওয়ার পরই গঙ্গার ঘাটে নিজেদের প্রতিমা বিসর্জন দেবে সংশ্লিষ্ট কমিটির সদস্যরা। মূলতঃ বিশ্ব বাংলা শারদ সম্মানের শিরোপা পাওয়া পুজো কমিটিগুলিই এবারের এই কার্নিভালে অংশ নিচ্ছে। কার্নিভ্যাল ঘিরে গত কয়েকদিন ধরেই রেড রোডসহ আশপাশ এলাকায় চূড়ান্ত প্রস্তুতি চলছে। নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও। আজ থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করতে শুরু করেছে কলকাতা পুলিশ। শোভাযাত্রার জন্য মঙ্গলবার রেড রোড পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়াও হসপিটাল রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ, মেয়ো রোডের একাংশ বন্ধ থাকবে বলেও জানা গিছে। মঙ্গলবার কার্নিভাল উপলক্ষে মাইক বাজানোর উপরও নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। বিসর্জনের সময় যাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে তার জন্য গঙ্গাঘাটে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ। একটি সূত্রে জানা গেছে,এবছর কার্নিভাল দেখার জন্য ভিন রাজ্য এবং ভিন দেশ থেকেও বেশ কিছু উৎসাহী অতিথি উপস্থিত থাকবেন দর্শকাসনে।
Latest article
মুখ্যমন্ত্রী আসার আগে শঙ্করপুর পুজো কমিটির ব্যবস্থাপনা পরিদর্শনে পুলিশ কমিশনার
ডেটলাইন দুর্গাপুর,৬ অক্টোবরঃ রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলার সেরা উৎসব দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলেছে। সরকার বদলের সঙ্গে দুর্গাপুজো নিয়ে গাইড...
আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ আসানসোল ও দুর্গাপুরেও
ডেটলাইন দুর্গাপুর,৫ অক্টোবর: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ করলেন আসানসোল ও দুর্গাপুর আদালতের আইনজীবীরাও। রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনজীবীদের উপর হামলা,হেনস্থা...
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...














