ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ বিশ্ব ফুটবলে ভারতের থেকে অনেকটাই এগিয়ে চিন। তাই এই প্রথমবার চিনের মাটিতে ভারতের খেলতে যাওয়া নিয়ে ব্যাপক কৌতুহল ছিল ভারতীয় ফুটবল মহলে। শেষ পর্যন্ত সেই ঐতিহাসিক ম্যাচ গোলশূণ্য ড্র করল ভারত। যা এদেশের ফুটবলের সম্মানকে আরও অনেকটাই বাড়িয়ে দিল। খেলায় চিন যেমন গোলের সুযোগ পেয়েছে তেমনই ভারতও কয়েকটি সুযোগ পেয়েও গোল করতে পারেনি। ২১ বছর পর ভারত-চিন ফুটবলে মুখোমুখি হল। অতীতে ১৭বার দু’টি দেশ মুখোমুখি হয়েছে। যারমধ্যে একবারও জিততে পারেনি ভারত। শুধু মাত্র পাঁচটা ম্যাচ ড্র হয়েছিল। ’৯৭ -এর কোচিতে নেহরু কাপের শেষ সাক্ষাৎকারেও চিন ২-১ ব্যবধানে জিতেছে। আজ চিনের সুঝুউতে এই ম্যাচ ভারতকে আসন্ন এশিয়া কাপে বাড়তি মনোবল দেবে বলেই মনে করা হচ্ছে। এশিয়া কাপেই ১১ বার খেলেছে চিন। চ্যাম্পিয়ন হয়নি ঠিকই। কিন্তু দু’বার রানার্স ও তৃতীয় স্থান পেয়েছে একাধিকবার। সেখানে ভারত যোগ দেওয়ার সুযোগ পেয়েছে মাত্র তিনবার। যার মধ্যে ১৯৬৪-তে একবারই রানার্স হয়েছিল।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














