ডেটলাইন দিল্লিঃ বাংলার সেরা উৎসব দুর্গাপুজো উপলক্ষে এবছর রাজ্যের বারোয়ারী পুজো কমিটিগুলিকে সরকারের পক্ষ থেকে ১০ হাজার করে টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই বিষয়টি নিয়ে বিতর্কের সঞ্চার হয়। বিশেষ করে বিরোধীরা এর তীব্র বিরোধীতা করতে থাকেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। কলকাতা উচ্চ আদালত আগেই জানিয়ে দেয় এবিষয়ে আদালত কোন হস্তক্ষেপ করবে না। এরপর আজ সুপ্রিম কোর্টও পুজো উদ্যোক্তাদের সরকারি অনুদান ইস্যুতে কলকাতা হাই কোর্টের রায়ই বহাল রাখল । উল্লেখ্য, চলতি সপ্তাহেই কলকাতা উচ্চ আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, পুজো অনুদান মামলায় হস্তক্ষেপ করবে না আদালত।বিষয়টি আইনসভার বিচার্য। কলকাতা হাই কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে নতুন করে মামলা দায়ের হয়েছিল। সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই তৎপর হয়ে উঠেছিল রাজ্য সরকার। বৃহস্পতিবারই শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করে রাজ্য। আজ পুজো অনুদান মামলার শুনানি হয় প্রধান বিচারপতি তরুণ গগৈ-র বেঞ্চে। রাজ্য সরকারের পক্ষে জানিয়ে দেওয়া হয়, পথ নিরাপত্তা ও সাধারণ মানুষকে সচেতনতা করার জন্য পুজো উদ্যোক্তাদের ১০ হাজার টাকা অনুদান দেওয়ার হচ্ছে। মামলাকারীর আইনজীবির যুক্তি ছিল সাধারণ মানুষের করের টাকা সরকার যাকে-তাকে অনুদান দিতে পারে না। সেই যুক্তি ধোপে টেকেনি। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে যদি পুজো উদ্যোক্তাদের অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার তাহলে কোনও আপত্তি জানানো উচিত নয়। ফলে কলকাতা উচ্চ আদালতের পর এবার দেশের সর্বোচ্চ আদালতেও পুজো অনুদান মামলায় জয় পেল রাজ্য সরকার।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














