ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুর ইস্পাত কারখানায় ফের দুর্ঘটনা। এদিন সকালে প্ল্যান্টের কোকওভেন বিভাগে দুর্ঘটনার শিকার হলেন এক ঠিকা শ্রমিক। মৃতের নাম মহম্মদ আমিন খান(৪০) । তার বাড়ি পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের অধীন ডিএসপি মেনগেট সংলগ্ন কাদা রোডে। সম্প্রতি এই কারখানায় একাধিক দুর্ঘটনায় বারবার শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু তা সত্বেও সতর্ক হয়নি কারখানা কর্তৃপক্ষ। এমনই অভিযোগ শ্রমিক মহলের। এদিনের দুর্ঘটনা তার ফলেই ঘটেছে বলে অভিযোগ। এদিন সকালের শিফটে কারখানার কোকওভেন বিভাগে কোলডাস্ট ভর্তি হপার ভেঙে পড়লে তার নিচে চাপা পড়ে যায় ঐ ঠিকা শ্রমিক। ঘটনায় আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। জানা গেছে, কোকওভেন বিভাগে যেখানে কনভেয়ার বেল্টে করে কয়লা নিয়ে যে বাঙ্কারে জমা করা হয় তার পাশেই রয়েছে বাতিল হয়ে যাওয়া একটি ডাস্ট ক্যাচার। অভিযোগ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে সেটিকে গ্যাস কাটার দিয়ে কাটার কাজ শুরু হতেই ডাস্টভর্তি হপারটি ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














