ডেটলাইন কলকাতাঃ অলচিকি ভাষাকে সরকারী স্বীকৃতি দেওয়ার সঙ্গে এই ভাষার হরফ জানা বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ, সরকারি আদেশ মতো ইচ্ছুক সমস্ত শিক্ষককে সাঁওতালি মাধ্যম স্কুলে আনা, পর্যাপ্ত বই ও স্কুলের পরিকাঠামো গড়ে তোলা, আদিবাসীদের হোস্টেলগুলিকে সচল করা,সংবিধানে উল্লেখিত পঞ্চম তফশিলি আইন চালুসহ মোট ৯ দফা দাবিতে রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় অনির্দিষ্টকালের রাস্তা ও রেল রোকো কর্মসূচি নিয়েছে আদিবাসীদের সংগঠন ‘ভারত জাকাত মাঝি পারগনা মহল’। সোমবার সকাল থেকে বিভিন্ন স্টেশনে তাদের আন্দোলনের জেরে দক্ষিণ-পূর্ব রেলের স্বাভাবিক পরিষেবা হঠাৎই থমকে যায়। বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল ও কিছু ট্রেনের সময় বদল করতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। ১২ ঘন্টা রেল রোকো ও পথ অবরোধ কর্মসুচীর জেরে বাঁকুড়া,বীরভূম,পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় রেল ও যানবাহন চলাচল বিঘ্নিত হওয়ায় সপ্তাহের প্রথম দিনই কর্মস্থলের উদ্দেশ্যে রাস্তায় বের হয়ে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয় নিত্যযাত্রী ও সাধারণ মানুষকে। ভিন রাজ্য থেকে একাধিক ট্রেন যেমন হাওড়ায় ঢুকতে পারেনি তেমনই হাওড়া থেকেও একাধিক ট্রেন ছাড়তে পারেনি রেল কর্তৃপক্ষ।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














