ডেটলাইন নয়াদিল্লি: ভারতীয় রেল সুরক্ষা এবং পরিছন্নতাকে গুরুত্ব দিয়ে রেলের হাসপাতালগুলিতে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিল। সারা দেশ জুড়ে মোট ১২৫ টি রেলের হাসপাতাল রয়েছে৷ এই হাসপাতালগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য চলতি বছরের শেষ পর্যন্ত সময় দেওয়া হয়েছে৷ সিসিটিভি ক্যামেরা বসানোর পাশাপাশি থাকছে ওয়াই-ফাই ব্যবস্থা যাতে খুব সহজে চিকিৎসক এবং রোগীদের মধ্যে মেডিক্যাল রেকর্ডের আদান-প্রদান করা যায়। রেলমন্ত্রী পিয়ুস গোয়েল জানিয়েছেন, এবার হাসপাতালে ওয়াই-ফাই পরিষেবা পাবেন রোগীরা ইতিমধ্যেই রেলের কামরা এবং রেল স্টেশনগুলিতে সিসিটিভি বসানের কাজ শুরু করে দিয়েছে রেল। রেলের নয়া উদ্যোগে খুশি সাধারন মানুষ।
Latest article
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...














