ডেটলাইন কলকাতাঃ মাঝেরহাট কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের সেতু বিপর্যয়ের ঘটনা। কলকাতার পর এবার শিলিগুড়ি। শুক্রবার সকালে শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকের মানগছ এলাকায় পিছলা নদীর উপর আনুমানিক ২০০২ সালে তৈরি সেতুটি হঠাৎই ভেঙে পড়ে। প্রায় ৭০ মিটার লম্বা এই সেতুর মাঝের অংশ ভেঙে ঝুলে যায়। চটহাট-ফাঁসিদেওয়ার মধ্যে যোগাযোগ রক্ষাকারী এটি একমাত্র সেতু। কৃষিপ্রধান এলাকার লোকজন এই সেতুর উপরই নির্ভরশীল। সেতু ভেঙে পড়ায় একাধিক গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন হয়ে যাওয়ায় তাই উদ্বেগের শিকার স্থানিয় বাসিন্দারা। যদিও ঘটনায় হতাহতের কোন খবর নেই৷ বিপর্যয়ের সময় সেতুর মাঝখানে একটি ট্রাক চলে আসায় সেটি ক্ষতিগ্রস্ত হয়। আহত চালককে স্থানিয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অভিযোগ,দীর্ঘদিনের এই সেতুর কোন সংস্কার না হওয়ার কারনেই এই বিপর্যয়। কারন সেতুটি দিয়ে সেভাবে কোন ভারী গাড়ি চলাচল করে না।
Latest article
দুর্গাপুরে সারাদিনের ব্যস্ত সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডেটলাইন দুর্গাপুর,২৭ নভেম্বরঃ মুখ্যমন্ত্রী হওয়ার পর বিগত ছ’মাসের মধ্যে তিনি একাধিকবার দুর্গাপুরে এসেছেন। তবে,এবারের মতো প্রায় সারাদিন ধরে একসঙ্গে একাধিক কর্মসূচীতে আগে...
শুধু পুজো নয়, মানুষের হৃদয় জয়েও সফল স্বপ্ন উড়ান
ডেটলাইন দুর্গাপুর: উৎসব মানে শুধু আলোর রোশনাই আর পুজোর আয়োজন নয়, উৎসব মানে মানুষের মিলন, আনন্দ আর ভালোবাসার বন্ধন। সেই আবহকেই আরও...
২৪ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া টাটা সুমো উদ্ধার করে দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,২১ নভেম্বরঃ কোক ওভেন থানার পুলিশের আরও এক বড় সাফল্য সামনে এল। চুরি যাওয়া একটি টাটা সুমো গাড়ি ২৪ ঘন্টার মধ্যেই...














