ডেটলাইন কলকাতাঃ ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত আর ডার্বি জয় হল না বাগানের। এদিন প্রথমে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন পিন্টু মাহাতো। ম্যাচের ১৯ মিনিটে লাল হলুদের জালে বল জড়ান তিনি। সবুজ মেরুনের পক্ষে দ্বিতীয় গোল দিয়ে ব্যবধান বাড়ান হেনরি। ম্যাচে যখন মোহনবাগান জাঁকিয়ে বসেছে তখনই প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল করে ব্যবধান কমান লাল হলুদের জনি অ্যাকোস্তা। এদিন ইস্ট বেঙ্গল ও মোহন বাগান দুদলের খেলোয়াড়রাই সমানে সমানে টক্কর দেওয়ায় ম্যাচে যথেষ্ঠ আকর্ষন ছিল। দ্বিতীয়ার্ধে ইস্ট বেঙ্গলের হয়ে সমতা ফেরান রালতে। ৬১ মিনিটে কর্নারে শিল্টনের সেভ করা বল পালটা কিকে জালে জড়ান তিনি। ম্যাচের শেষ পর্যন্ত দু’দলই একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কেউ। ফলে এই মরশুমের প্রথম ডার্বি ড্র থেকে গেল। কলকাতা লিগে আপাতত দুই প্রধানের পয়েন্ট সমান।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














