ডেটলাইন পূর্ব বর্ধমানঃ দেশ বিদেশে ইতিমধ্যেই সেলফির নেশা বহু প্রাণ কেড়ে নিয়েছে। সেই তালিকায় রয়েছে আমাদের রাজ্যও। কিন্তু তাতেও যে হুঁশ ফেরেনি, তার আরও একবার প্রমাণ মিলল পূর্ব বর্ধমানের মেমারী স্টেশনের ঘটনায়। মৃত কিশোরের নাম শুক বাহার শেখ(১৭)। বাড়ি মন্তেস্বরের গাঙুরিয়া গ্রামে। জানা গেছে,মেমারী স্টেশনের ফুটওভার ব্রীজে তিন বন্ধু মিলে মোবাইলে সেলফি তুলছিল। শুকবাহার ফুটওভার ব্রীজের গার্ডওয়ালের উপর বসে সেলফি তুলতে গিয়ে পা হড়কে ১ নম্বর প্লাটফর্মের নীচে ট্যাপকলের উপর পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে এলাকার লোকজনেরা মেমারী গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর আগেই তার মৃত্যু হয়। পুলিশ এবং তার পরিবারসূত্রে জানা গেছে,শুক বাহার গুজরাটের রাজকোটে সোনার দোকানে কাজ করে। কয়েক মাস আগে সে বাড়ি ফিরেছে। কদিন পরেই ঈদ। সেই পরব উপলক্ষ্যে আজই রাজকোট থেকে তার তিন বন্ধুর আসার কথা। তাদের আনার জন্যই সে গ্রামের দুই বন্ধু জসীম ও লালবাবু শেখকে নিয়ে মেমারী স্টেশনে এসেছিল। ট্রেন আসতে দেরী আছে দেখে বন্ধুদের নিয়ে রেলের ফুট ওভারব্রীজে সেলফি তুলতে মাতে শুকদেব। সেলফির নেশা যে অল্পবয়সীদের মধ্যে ‘মারণনেশায়’ পরিণত হয়েছে, এই ঘটনা তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারসহ গোটা গ্রামে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














