ডেটলাইন দুর্গাপুরঃ কোথাও রোগিদের মধ্যে ফল মিস্টি বিতরন,কোথাও দুস্থ ছাত্রছাত্রীদের বইখাতা ও বস্ত্র বিতরন। আবার কোথাও ফুটবল বা ক্রিকেটের জমাটি আসর। এই ভাবেই দুর্গাপুর শহর জুড়ে পালিত হল দেশের ৭২ তম স্বাধীনতা দিবস। এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের অনেক জায়গার মতো দুর্গাপুরের বেশ কিছু এলাকায় গতকাল মাঝরাতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নতুন জেলা হিসেবে পশ্চিম বর্ধমান আত্মপ্রকাশ করার পর এবারই প্রথম এই জেলাতে স্বাধীনতা দিবস পালন করা হল। দুর্গাপুর জুড়ে বিভিন্ন এলাকায় সরকারী উদ্যোগের পাশাপাশি বেসরকারী নানা সংস্থার পক্ষ থেকেও দেশের ৭২ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একাধিক কর্মসূচী পালন করা হয়। এদিন সকালে দুর্গাপুর মহকুমা শাসক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন দুর্গাপুরের মহকুমা শাসক শ্রীকান্ত পল্লি। সিটি সেন্টারে জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তীতেও তিনি মাল্যদান করে শ্রদ্ধার্ঘ জানান। সাংবাদিকদের সংগঠন সিটি সেন্টারে প্রেস ক্লাবেও জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক। দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য দফতরের মেয়র পরিষদ সদস্য রাখী তেওয়ারীর নেতৃত্বে এদিন দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রোগিদের মধ্যে ফল ও মিষ্টি বিতরনের পাশাপাশি সগরভাঙার নবদিগন্ত কলোনির শিশুদের পড়াশোনার উপকরন বিতরন করা হয়। শহরের বিভিন্ন এলাকায় একাধিক সংস্থার তরফে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। আসানসোলেও যথাযোগ্য মর্জাদায়ে স্বাধীনতা দিবস নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














