ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুরের বেনাচিতির উত্তরপল্লী এলাকায় হঠাৎই চাঞ্চল্য ছড়ালো। এলাকার একটি বাড়ি থেকে ২৮০ গ্রাম হেরোইন, ৩টি আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ড গুলিসহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল কলকাতা সিআইডি ও দুর্গাপুর থানার পুলিশ। ধৃতদের নাম রবি চৌরাশিয়া, অজিত কুমার এবং জিতেন কুমার। এদের প্রথম দুজনের বাড়ি টাটায় ও তৃতীয় জনের বাড়ি পাটনায় বলে জানা গেছে। কলকাতা সিআইডির নারকোটিক বিভাগের ৭ জনের একটি দল কয়েকদিন আগেই এদের খোঁজে দুর্গাপুরে আসে। তাদের কাছে খবর ছিল এই তিনজনেই বিশেষ কাউকে খুনের পরিকল্পনা নিয়ে দুর্গাপুর শহরে এসেছিল। খুনের জন্য নাকি তারা ২৫ লক্ষ টাকা সুপারিও নিয়েছিল। কিন্তু কাকে খুন করার পরিকল্পনা নেওয়া হয়েছিল তা জানা যায়নি। এরা বিগত বেশ কয়েক মাস ধরেই পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বেনাচিতি বাজারের কাছে উত্তরপল্লীর একটি বাড়িতে ভাড়া নিয়ে ছিল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঐ এলাকায়। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডি অফিসাররা। তাদের সঙ্গে আরও কয়েকজন যুক্ত রয়েছে বলেও তারা জানতে পেরেছেন।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














