ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুরের ওয়ারিয়া স্টেশনে এদিন সকাল থেকে শতাধিক এলাকাবাসী এবং স্কুলের ক্ষুদে ছাত্রছাত্রীরা ফুট ওভার ব্রিজের দাবিতে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখায়। ওয়ারিয়া স্টেশন সংলগ্ন বস্তি এলাকার বাসিন্দাদের অভিযোগ,এলাকার মানুষদের রেল লাইন পেরিয়ে ট্রেন ধরতে যেতে হয়। সেটা যেমন রীতিমতো বিপদজনক। তেমনই তাদের ছেলেমেয়েরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই স্কুলে যায়। অন্যান্য কাজের জন্য এলাকার সাধারন মানুষকে প্রতিদিনই রেল লাইন পার হতে গিয়ে বিপদের সম্ভাবনায় থাকতে হয়। কয়েক বছর আগে রেল লাইন পার হতে গিয়ে এখানে মৃত্যুও হয়েছে একজনের। অনেকেই ছোটখাটো দুর্ঘটনার শিকার হয়েছে। তাই অবিলম্বে এখানে একটি ফুট ওভার ব্রিজের দরকার বলে তাদের দাবি।এই বিক্ষোভে সামিল হয়েছিলেন বিধায়ক বিশ্বনাথ পাড়ীয়াল এবং ৫ নম্বর বরো কমিটির চেয়ারম্যান লোকনাথ দাস। তারা জানান,রেললাইন পারাপারের জন্য এখানকার মানুষদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিতে হয়। তাই এখানে একটি ওভার ব্রিজ অবশ্যই দরকার। এদিন এই দাবিতে আসানসোলের ডিআরএমের উদ্দেশ্যে ওয়ারিয়া স্টেশন মাস্টারের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














