ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ সত্যি বিশ্বাস করা কঠিন যে ভারতের যুব দল একই রাতে দুটি আলাদা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে বিশ্বের দুই শক্তিশালী দেশ আর্জেন্টিনা ও ইরাককে হারিয়ে দিয়েছে। কিন্তু এটাই বাস্তব। নিঃসন্দেহে ভারতীয় ফুটবলে এক ঐতিহাসিক দিন। রবিবার স্পেনে অনূর্ধ্ব ২০ কটিফ কাপের ফাইনালে ভারত ৬ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলে পরাজিত করে। ম্যাচ শুরুর ৪ মিনিটের মাথায় দুরন্ত কৌশলে প্রথম গোলটি করেন দীপক ট্যাংরি৷ ৬৮ মিনিটে দুরন্ত ফ্রি কিকে ভারতকে জয়সূচক গোল এনে দেন আনোয়ার আলি। আর্জেন্টিনা ১টি গোল শোধ করলেও ভারতের দাপটের কাছে শেষ পর্যন্ত বশ্যতা স্বীকার করে। অন্যদিকে একই দিনে জর্ডনে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে ইরাককে ১-০ গোলে হারিয়ে দেয় ভারতীয় দল৷ ইরাককে জয়ের গোল দিয়ে ম্যাচের নায়ক ভুবনেশ৷ শেষ ম্যাচে ভেনিজুয়েলার বিরুদ্ধে ড্র করেছিল ভারত৷ টুইট করে দুই দলকে অভিনন্দন জানিয়েছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী,ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরসহ আরও অনেকে।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














