ডেটলাইন নিউজ ডেস্কঃ ৬৫ বছর পর এই প্রথম উত্তর কোরিয়ার কোনও শীর্ষ নেতা পা রাখলেন দক্ষিণ কোরিয়ার অসামরিক এলাকায়। ২৭ এপ্রিল সকাল সাড়ে নটায় সীমান্ত লাইন ধরে কয়েক মিনিট হেঁটে দক্ষিণ কোরিয়ায় পা রাখলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। হাসিমুখে এগিয়ে এসে হাত মেলালেন দক্ষিণের প্রেসিডেন্ট মুন জায়ে ইন। শুধু তাই নয়, কিম মুন জায়ে ইনকে উত্তর কোরিয়ার মাটিতে পা রাখার আমন্ত্রণ জানান। দুই দেশের সীমানায় দাঁড়িয়ে সেই আমন্ত্রণে সাড়া দিয়ে মুন জায়ে উত্তর কোরিয়ার সীমান্তে ঢুকে কিমের সঙ্গে করমর্দন করেন। দুই দেশের সাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশে উজ্জ্বল হয়ে রইল সেই ঐতিহাসিক মূহুর্ত। কোরিয় অসামরিক এলাকা, পানমুনজমে পৌঁছে কিম বলেন, “নতুন ইতিহাসের সূচনা হল আজ।” এতদিন কিমের মুখ থেকে বিশ্ববাসী, আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার ধ্বংসের হুমকি শুনেছেন। পরমাণু অস্ত্রের আস্ফালন দেখেছেন। কিন্তু এদিন শান্তির বার্তা দিয়ে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, “আজ থেকেই শুরু হল শান্তির যুগ।” স্বাভাবিকভাবেই ২০১৮ এর ২৭ এপ্রিল দিনটি বিশেষ উল্লেখযোগ্য হয়ে রইল দুই কোরিয়ার কাছেই।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














