ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ প্রথমে প্রকাশ পাড়ুকোন তারপর গোপীচাঁদ। তারপর কিদাম্বি শ্রীকান্ত। দীর্ঘ ব্যবধানের পর ভারতীয় ব্যাডমিন্টনে আরও এক তারকার উদয় ঘটেছে। তবে শ্রীকান্তের আগেই ভারত পেয়েছে সাইনা নেওয়াল ও পিভি সিন্ধুর মতো দুই মহিলা প্রতিভাকে। প্রকাশ ও গোপীচাঁদ যুগের পর বর্তমানে বিশ্বকাপ,অলিম্পিক্স হোক বা অন্য যে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতাই হোক সেখানে ভারতের মুখ উজ্বল করেছেন সাইনা আর সিন্ধু। সেই তালিকায় এবার যোগ হয়েছে শ্রীকান্ত। প্রথমবার কোন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে শ্রীকান্ত পর পর তিনটি সুপার সিরিজ প্রতিযোগিতার ফাইনালে ওঠার রেকর্ড গড়েছেন। প্রথমে সিঙ্গাপুর তারপর ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া ওপেন সিরিজ। সিঙ্গাপুরে রানার্স হলেও ইন্দোনেশিয়া ওপেনে চ্যাম্পিয়নের পর অস্ট্রেলিয় ওপেনেও চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছেন শ্রীকান্ত। পর পর তিনটি সুপার সিরিজের ফাইনালে ওঠার কৃতিত্ব সারা পৃথিবীতে মাত্র চার জন ব্যাডমিন্টন তারকারই ছিল। এরা হলেন ইন্দোনেশিয়ার সনি উই কানকোরো, মালেশিয়ার লি চং উই, চীনের চেন লং এবং লিন ডান। বিশ্বখ্যাত এই চার তারকার সঙ্গে একাসনে স্থান করে নিয়েছেন ভারতের কিদাম্বি শ্রীকান্তও। ২৫ বছরের শ্রীকান্ত এবারের কমনওয়েলথে মিক্স টিম ইভেন্টে সোনা জয়ের পিছনে বড় ভূমিকা রেখেছেন। সিঙ্গলসে রানার্স হয়েছেন। সাইনার পর আবার বিশ্ব ক্রমতালিকায় ভারতীয় হিসেবে শীর্ষে উঠেছিলেন এই শ্রীকান্ত।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














