ডেটলাইন পূর্ব বর্ধমানঃ ডাইনী সন্দেহে দুজনকে পিটিয়ে খুন করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমানের মাধবডিহিতে। মৃত দুজনে সম্পর্কে ভাইবোন। তাদের নাম মঙ্গলা মাণ্ডি ও বাকু বাস্কে। দুজনেরই বাড়ি মাধবডিহির নেয়র গ্রামে। মৃত মঙ্গলা মাণ্ডি পুরুষ, বয়স ৫৫। অন্যদিকে মৃত বাকু বাস্কে মহিলা। তার বয়স ৬০। মৃত দুজনের ভাইপো গুরুপদ মাণ্ডির অভিযোগ ছিল প্রতিবেশীরা লাঠি,বটি নিয়ে ঐ দুজনকে আক্রমণ করে এবং পিটিয়ে মেরে দেয়। তারপর অভিযুক্তরাই দুটি মৃতদেহকে শ্মশানে নিয়ে গিয়ে রাতেই পুড়িয়ে দেয়। ঘটনার সূত্র হিসেবে জানা যায়,বেশ কয়েকদিন ধরে গ্রামেরই একজন অসুস্থ। তার অসুস্থতার ক্ষেত্রে বাকু বাস্কে ও মঙ্গলা মাণ্ডিকেই সন্দেহ করে গ্রামের একটা অংশ। তাই তাদের খুন করা হয়। ঘটনার পরেই তদন্তে নামে পুলিশ। তিন দিনের মাথায় দশ জন মহিলা সহ মোট ২৪ জন গ্রামবাসীকে ডাইনী সন্দেহে জোড়া খুনের ঘটনায় মাধবডিহি থানার পুলিশ গ্রেপ্তার করে।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














