ডেটলাইন দুর্গাপুরঃ বর্ধমান ভেঙে নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশ করার পর এবারই প্রথম পশ্চিম বর্ধমান জেলায় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হল। এই নির্বাচনের ফলাফলের ভিত্তিতেই নতুন জেলা পরিষদ গঠন করা হবে। পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুর মহকুমার ৪ টি এবং আসানসোল মহকুমায় ৪টি মোট ৮টি ব্লক রয়েছে। এবারের নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের মোট ১৭টি আসনের সব কটিতেই তৃণমূল প্রার্থীরা জয়লাভ করেছেন। এর মধ্যে একটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এলেও বাকি ১৬টি আসনে নির্বাচন হয়। সব আসনেই তৃণমূল প্রার্থীরা জয়লাভ করেছেন। শুক্রবার দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরার হাত থেকে শংসাপত্র নিলেন জেলা পরিষদের বিজয়ী প্রার্থীরা। এরা হলেন কাঁকসা ব্লকের সমীর দাস ও মুনমুন দাস,পান্ডবেশ্বরের অনুভা চক্রবর্তী,দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সুজিত মুখোপাধ্যায় ও চুমকি মুখোপাধ্যায় এবং অন্ডাল ব্লকের মিনতি হাজরা,কালোবরণ মন্ডল ও বিষ্ণুদেব নুনিয়া। এছাড়াও আসানসোল মহকুমার বিজয়ী জেলা পরিষদের প্রার্থীরা হলেন যথাক্রমে জামুড়িয়ার তাপস চক্রবর্তী,বকুল মন্ডল,রানীগঞ্জের সুভদ্রা বাউড়ি,মিঠু সোমন্ডল,সালানপুরের মহম্মদ আরমান,কৈলাশপতি মন্ডল ও বারাবনির অসিত সিংহ এবং পূজা মাড্ডি। উল্লেখ্য, জেলার পঞ্চায়েত সমিতির ১৭টির মধ্যে যে ১৬টি আসনে ভোট হয়েছে তার সব কটিতেই জিতেছেন তৃণমূল প্রার্থীরা। গ্রাম পঞ্চায়েতের মোট ৮৩৩টির মধ্যে ভোট হয়েছে ৩০১টি আসনে যার মধ্যে ২৭৩টি আসন জিতেছেন তৃণমূল প্রার্থীরা। বাকি আসনগুলির মধ্যে বিজেপি ১৩টি ও বামেরা পেয়েছে ১২টি আসন। নির্দল পেয়েছে ৩টি আসন।
Latest article
শুধু পুজো নয়, মানুষের হৃদয় জয়েও সফল স্বপ্ন উড়ান
ডেটলাইন দুর্গাপুর: উৎসব মানে শুধু আলোর রোশনাই আর পুজোর আয়োজন নয়, উৎসব মানে মানুষের মিলন, আনন্দ আর ভালোবাসার বন্ধন। সেই আবহকেই আরও...
২৪ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া টাটা সুমো উদ্ধার করে দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,২১ নভেম্বরঃ কোক ওভেন থানার পুলিশের আরও এক বড় সাফল্য সামনে এল। চুরি যাওয়া একটি টাটা সুমো গাড়ি ২৪ ঘন্টার মধ্যেই...
বৃষ্টির চোখরাঙানিকে উপেক্ষা! স্বপ্ন উড়ানের জগদ্ধাত্রী পূজায় জনজোয়ার!
ডেটলাইন দুর্গাপুর: সকাল থেকেই প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির দাপট। কিন্তু প্রকৃতির সেই বাধা উপেক্ষা করেই সন্ধ্যায় উৎসবের আনন্দে মাতলেন অসংখ্য মানুষ। স্বপ্ন...














