ডেটলাইন কলকাতাঃ এবার মাধ্যমিকে ১০০ শতাংশ পাশ করলেও উচ্চ মাধ্যমিকে এবার পাশের পাশের ৯৭.৬৯ শতাংশ। পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। ছাত্র ও ছাত্রীর পাশের হার প্রায় সমান। কলা বিভাগে পাশের হার ৯৭.৩৯ শতাংশ, বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৯.২৮ শতাংশ, বাণিজ্য বিভাগে পাশের হার ৯৯.৮ শতাংশ। এবারও কোনও মেধা তালিকা প্রকাশ করা হয়নি। তবে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম দশে রয়েছে ৮৬ জন। এবার উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ ৪৯৯ নম্বর পেয়েছেন মুর্শিদাবাদের এক মুসলিম ছাত্রী। করোনার জন্য পরীক্ষা না হলেও গতবারের তুলনায় প্রথম বিভাগের সংখ্যা এবছর কমেছে। সংসদ জানিয়েছে এ বছর ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭ জন।
Latest article
মানুষের পাশে থেকেই সেবার কাজ করে চলেছে প্রেরনা সোসাইটি
সংবাদদাতা,দুর্গাপুরঃ মানুষ মানুষের জন্য - আমাদের সমাজে এই বার্তাটা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে শোনা যায়। কিন্তু সেই বার্তার বাস্তব প্রয়োগ আমরা কি সর্বদা...
কোক ওভেন থানার এক বড় সাফল্য
ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য...
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...














