ডেটলাইন দুর্গাপুরঃ সিঁড়ি দিয়ে নামতে গিয়ে বিপত্তি। পা পিছলে পড়ে গিয়ে গুরুতর জখম হলেন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি। জানা গেছে, এদিন দুপুরে মেয়র পারিষদদের সঙ্গে একটি মিটিং করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে তিনি মুখ থুবরে পড়ে যান। তাঁর মুখে ও মাথায় আঘাত লাগে এবং প্রচুর রক্ত বের হয়ে যায়। তাঁকে শহরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর সিটি স্ক্যানও করা হয়েছে। তবে আপাতত তিনি ভালো আছেন বলে জানিয়েছেন তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়।
Latest article
মানুষের পাশে থেকেই সেবার কাজ করে চলেছে প্রেরনা সোসাইটি
সংবাদদাতা,দুর্গাপুরঃ মানুষ মানুষের জন্য - আমাদের সমাজে এই বার্তাটা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে শোনা যায়। কিন্তু সেই বার্তার বাস্তব প্রয়োগ আমরা কি সর্বদা...
কোক ওভেন থানার এক বড় সাফল্য
ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য...
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...














