ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ ১২ বছর পর ফের ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ। উল্লেখ্য,শেষবার ২০০৬ সালে এই প্রতিযোগিতা হয়েছিল দিল্লিতে। সেই দিল্লিতেই ১৫ নভেম্বর থেকে শুরু হবে এই বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ। ১৩ নভেম্বর থেকে নয়াদিল্লিতে আসতে শুরু করবেন বিশ্বের বিভিন্ন দেশের মহিলা বক্সাররা। মোট ৫ বারের বিশ্ব সেরা মেরি কম এবারও অংশ নেবেন। এর আগে তিনি পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন। ২০০২, ২০০৫, ২০০৬, ২০০৮ এবং ২০১০ সালে মেরি জিতেছিলেন বিশ্ব খেতাব। এছাড়াও ভারতের সোনিয়া লাথের ৫৭ কেজি বিভাগে একটি রুপো জিতেছিলেন। আগামী ২৪ নভেম্বর হবে এই প্রতিযোগিতার ফাইনাল।
Latest article
কোক ওভেন থানার এক বড় সাফল্য
ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য...
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...
দুর্গাপুর পুরসভার প্রশাসনিক বোর্ডে পরিবর্তন
ডেটলাইন দুর্গাপুর,১ নভেম্বরঃ দুর্গাপুর পুরসভায় শেষবার নির্বাচন হয় ২০১৭ সালে। সেই নির্বাচনে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছিল। তবে শেষ পর্যন্ত...














