ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ ৩২টি দলকে নিয়ে গ্রুপ লিগের খেলায় বিদায় নেয় ১৬টি দল। এরপর সেই ১৬টি দলকে নিয়ে শুরু হয় নক আউট পর্বের খেলা। আর এখান থেকেই শুরু হয়েছে বিদায়ের পালা। শেষ ষোলোর লড়াই শেষ। বিদায় নিয়েছে আটটি দল। আর বাকি আটটি দল এবার মুখোমুখি হচ্ছে শেষ চারের লড়াইয়ে। প্রি-কোয়ার্টার থেকে বিদায় নিয়েছে মেসির আর্জেন্টিনা, রোনাল্ডোর পর্তুগাল এবং ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন দেশ স্পেনও। তিন তারকার মধ্যে টিকে রয়েছে একমাত্র নেইমার। এবার কোয়ার্টার ফাইনালে প্রাক্তন বিশ্বকাপ জয়ীদের মধ্যে উঠেছে ফ্রান্স, ব্রাজিল,উরুগুয়ে ও ইংল্যান্ড। বাকি ৪টি দেশ আগে কখনও বিশ্বকাপ জেতার স্বাদ পায়নি। এরা হল ক্রোয়েশিয়া, বেলজিয়াম,সুইডেন ও আয়োজক দেশ রাশিয়া। ৬ এবং ৭ জুলাই পর পর দুদিন বিশ্বকাপের চারটি কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এবার মূলতঃ লড়াই লাতিন আমেরিকার দেশগুলির সঙ্গে ইউরোপের। ৬ জুলাই শুক্রবার প্রথম খেলায় ফ্রান্সের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে। পরের ম্যাচে ব্রাজিলের সামনে বেলজিয়াম। ৭ জুলাই শনিবার প্রথম ম্যাচ সুইডেন বনাম ইংল্যান্ড আর পরের ম্যাচে আয়োজক রাশিয়া নামবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। এখন দেখার প্রাক্তন বিশ্ব সেরাদের মধ্যে কারা শেষ পর্যন্ত সেমিফাইনালে যেতে পারে আর নতুনরাই বা কে কতটা দূর পৌঁছাতে পারে। বিশ্বকাপের টানটান উত্তেজনা নিয়ে তাই আমরাও অধীর অপেক্ষায়।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














