ডেটলাইন কলকাতাঃ পৌষ মাস পড়ে গেল। ডিসেম্বরও প্রায় শেষের পথে। কিন্তু বঙ্গে ঠান্ডা কই? বাঙালি যখন এই চর্চায় ব্যস্ত ঠিক তখনই শীত আসছে বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর। তবে এই শীত মাত্র কয়েকদিনের জন্য। এরাজ্যে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমি ঝঞ্ঝা কাটিয়ে শীত ঢুকছে বাংলায়। আজ শুক্রবার থেকেই ভোরবেলার তাপমাত্রা নামতে শুরু করেছে। শুকনো আবহাওয়ার মধ্যেই শুক্রবার রাত থেকে রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে। শনিবার থেকে টানা মঙ্গলবার অর্থাৎ চারদিন টানা ব্যাপক ঠান্ডা পড়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ, শুক্রবার রাত থেকেই অনেকটাই নামতে চলেছে তাপমাত্রার পারদ। রবি ও সোমবার কলকাতার তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রিরও নীচে নেমে যাওয়ার সম্ভাবনা। তবে একই সঙ্গে আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, হঠাৎ জাঁকিয়ে ঠান্ডা পরলেও শীতের আমেজ দীর্ঘস্থায়ী হবে না। শুক্র থেকে মঙ্গলবার সকাল পর্যন্তই আপাতত শীত থাকবে। তারপর থেকে আবার চড়বে তাপমাত্রার পারদ। তবে যাই হোক বঙ্গে আসছে শীতের আমেজ।
Latest article
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূলের
ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাবে ভারতে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরী...
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’এর শেড উদ্বোধন
ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের অনেক এলাকায় গরীব ও সাধারন মানুষদের জন্য নামমাত্র টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা...
বসন্তকালে রং-বিহীন দোল হয় আদিবাসীদের গ্রামে
ডেটলাইন আসানসোলঃ রঙের উৎসব দোল উৎসবে বা হোলি। কিন্ত,পশ্চিম বর্ধমান জেলায় এমনও এলাকা আছে,যেখানে রং ছাড়াই পালিত হয় দোল তথা বসন্ত উৎসব।...














