ডেটলাইন ওয়েব ডেস্কঃ আজ ছিল ২০১৯ সালের শেষ সোমবার। আর মঙ্গলবার ২০১৯ এর শেষ দিন। বঙ্গজুড়ে চলছে শীতের আমেজ। সেই সঙ্গে ইংরাজী নতুন বছরের জন্য প্রস্তুতি। কিন্তু তার আগেই রাজ্য জুড়ে জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলে বর্ষ শেষের দিনে জাঁকিয়ে ঠান্ডা পরতে চলেছে বাংলায়। কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলো। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সেই সঙ্গে জেলাগুলিতেও প্রায় হাড় কাঁপানো ঠান্ডার প্রকোপ। দার্জিলিঙে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি। আসানসোল ও দুর্গাপুরেও তাপমাত্রার পারদ নেমে দাঁড়িয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ভারত থেকে ধেয়ে আসা ঠান্ডা হওয়া মঙ্গলবার থেকে বাংলায় ঢুকতে বাধা পাবে। এক পশ্চিমি ঝঞ্ঝা ফের রাজ্যের দিকে এগিয়ে আসছে। তার সঙ্গে সাগরের জোলো হাওয়ার মিশ্রণে ২-৩ জানুয়ারি বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। তবে নববর্ষ কাটবে চূড়ান্ত শীতে।
Latest article
মানুষের পাশে থেকেই সেবার কাজ করে চলেছে প্রেরনা সোসাইটি
সংবাদদাতা,দুর্গাপুরঃ মানুষ মানুষের জন্য - আমাদের সমাজে এই বার্তাটা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে শোনা যায়। কিন্তু সেই বার্তার বাস্তব প্রয়োগ আমরা কি সর্বদা...
কোক ওভেন থানার এক বড় সাফল্য
ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য...
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...














