ডেটলাইন কলকাতাঃ লোকসভা নির্বাচনের আগেই দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখার পাশাপাশি দলের বোঝা হয়ে ওঠা নেতাদের ছেঁটে ফেলার কাজ শুরু করে দিল শাসক দল তৃণমূল কংগ্রেস। যার জেরে নজিরবিহীনভাবে একই দিনে দলের দুই সাংসদকে বহিষ্কার করার সিদ্ধান্ত জানিয়ে দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এই দুই জন হলেন বোলপুরের তৃণমূল সাংসদ অনুপম হাজরা এবং বাঁকুড়ার বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূল মহাসচিব পার্থ চট্টেপাধ্যায় পরিস্কার জানিয়ে দেন,অনুপম হাজরা দলবিরোধী কাজ করেছেন। তাকে অনেকবার সতর্ক করা হয়েছে কিন্তু তিনি শোনেননি। অন্য দিকে দলের কোনও কাজকর্মের সঙ্গেই সৌমিত্র খাঁয়ের আর কোনও যোগ নেই। তাই এই দুজনকেই বহিষ্কার করা হল। বহিষ্কৃত দুই সাংসদের মধ্যে বিষ্ণুপুরের সৌমিত্র খাঁ ইতিমধ্যেই বিজেপিতে যোগদান করায় রাজ্য রাজনীতিতে এক বিশেষ মাত্রা যোগ হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন,এটা সবে শুরু হয়েছে। আরও অনেকেই বিজেপিতে আসবেন।
Latest article
মানুষের পাশে থেকেই সেবার কাজ করে চলেছে প্রেরনা সোসাইটি
সংবাদদাতা,দুর্গাপুরঃ মানুষ মানুষের জন্য - আমাদের সমাজে এই বার্তাটা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে শোনা যায়। কিন্তু সেই বার্তার বাস্তব প্রয়োগ আমরা কি সর্বদা...
কোক ওভেন থানার এক বড় সাফল্য
ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য...
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...














