ডেটলাইন দুর্গাপুরঃ গত ২ ফেব্রুয়ারী দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে জনসভা করতে এসে নরেন্দ্র মোদি তৃণমূলকে সমালোচনা করতে গিয়ে ট্রিপল টি ও সিন্ডিকেটের অভিযোগ তুলেছিলেন। এদিন ইস্পাতনগরীর বিজোন তিলক ময়দানে মোদির পাল্টা সভায় তৃণমূলও বিজেপির সিন্ডিকেটের অভিযোগ আনল। এদিনের সভায় ভাষন দিতে উঠে রাজ্যের মন্ত্রী তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের পর্যবেক্ষক অরুপ বিশ্বাস বলেন,এখন এনডিএতে আর তাদের সঙ্গীরা থাকছে না। পরিবর্তে ইডি,সিবিআই এখন বিজেপির শরিক হয়েছে। তাদের নিয়েই সিন্ডিকেট করেছে মোদী । আর মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সিন্ডিকেট করেছেন। তাই মানুষ মোদীর সিন্ডিকেটকে ভোট দেবে না,তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে। আজ দুর্গাপুরের সভায় অরুপ বিশ্বাস ছাড়াও রাজ্যের আরও দুই মন্ত্রী মন্ত্রী মলয় ঘটক ও স্বপন দেবনাথও উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন বিশ্বনাথ পাড়িয়ালসহ দলের অন্য বিধায়করা। আসানসোল ও দুর্গাপুরের মেয়র,সাংসদ মমতাজ সংঘমিতা সহ জেলার তৃণমূল নেতৃত্ব । এদিনের সভায় তৃণমূল নেতাদের বক্তব্যের মূল কথাই ছিল একদিকে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধানমন্ত্রী দেখতে চাওয়া এবং অন্যদিকে সিবিআই ও নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমন। অরুপ বিশ্বাসের অভিযোগ,দুর্গাপুরের সভায় এসে এখানকার বন্ধ ও রুগ্ন কারখানা খোলার কথা না বলে দুর্গাপুরবাসীর সঙ্গে প্রতারনা করেছেন নরেন্দ্র মোদি। তাই আসন্ন লোকসভায় মানুষ বিজেপিকে উচিৎ জবাব দেবে।
Latest article
রাত পোহালেই লাউদোহায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা
ডেটলাইন দুর্গাপুর,২৫ মার্চঃ ২০২৬ এর বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে দলের প্রচারে জেলা সফরে বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তরবঙ্গ...
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূলের
ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাবে ভারতে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরী...
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’এর শেড উদ্বোধন
ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের অনেক এলাকায় গরীব ও সাধারন মানুষদের জন্য নামমাত্র টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা...














