ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ পরিস্থিতির কারনেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক করা হয়েছিল তাকে। অধিনায়ক হয়ে তিনি তার আগ্রাসি ও কৌশলী ক্রিকেট বুদ্ধির পরিচয়ও দিয়েছিলেন। সেই তিনিই অর্থাৎ বাংলার সৌরভ গঙ্গোপাধ্যায় এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে পারেন এমনটাই শোনা যাচ্ছে ক্রিকেটমহলে। বিশেষ করে লোধা কমিটির রায় বের হওয়ার পরে এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে। লোধা কমিটির সংস্কারে কিছু ক্ষেত্রে সিলমোহর দিলেও ‘কুলিং অফ পিরিয়ড’ এবং ‘ওয়ান স্টেট ওয়ান ভোট’ নিয়ে সুপ্রিমকোর্ট লোধা কমিটির সুপারিশে ছাড়পত্র দেয়নি। শীর্ষ আদালতের পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, ৩ বছর নয়, বোর্ডের কোনও পদাধিকারী ব্যক্তিকে ৬ বছর থাকার পরে কুলিং অফ পিরিয়ডে যেতে হবে। বর্তমানে সিএবি-র সভাপতি হিসেবে ৩ বছর মেয়াদ পূর্ণ করেছেন সৌরভ। তিনি প্রশাসনে রয়েছেন মোট চার বছর। এমন পরিস্থিতিতে সৌরভই বিসিসিআইয়ের শীর্ষ পদে বসার অন্যতম যোগ্য ব্যক্তি বলে সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন। প্রসঙ্গত,সিএবি-তে থাকাকালীনই বোর্ডের বিভিন্ন পদে তিনি কাজ করেছেন। বিসিসিআইয়ের টেকনিক্যাল কমিটি, আইপিএল-এর গর্ভনিং কাউন্সিল, লোধা কমিশন এবং ক্রিকেট পরামর্শ কমিটির সঙ্গে যুক্ত থেকেছেন সৌরভ। অর্থাৎ তার অভিঙ্গতার ঝুলি বেশ পুষ্ট। এখন দেখার জগমোহন ডালমিয়ার খুবই স্নেহের পাত্র সৌরভ এবার তাঁর গুরুর পদ অলঙ্কৃত করতে পারেন কি না।
Latest article
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূলের
ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাবে ভারতে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরী...
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’এর শেড উদ্বোধন
ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের অনেক এলাকায় গরীব ও সাধারন মানুষদের জন্য নামমাত্র টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা...
বসন্তকালে রং-বিহীন দোল হয় আদিবাসীদের গ্রামে
ডেটলাইন আসানসোলঃ রঙের উৎসব দোল উৎসবে বা হোলি। কিন্ত,পশ্চিম বর্ধমান জেলায় এমনও এলাকা আছে,যেখানে রং ছাড়াই পালিত হয় দোল তথা বসন্ত উৎসব।...














