ডেটলাইন ওয়েব ডেস্কঃ গত ৭ মে থেকে রমজান মাস শুরু হওয়ায় এক আবেদনকারী নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছিলেন যেন ভোট গ্রহণের সময় সকাল ৭টার পরিবর্তে ভোর ৫টা থেকে করা হোক। তারই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল ভোটের সময় কোন পরিব্রতন হবে না। গত ৫ মে নির্বাচন কমিশন সেই আর্জি খারিজ করে দিয়ে সময় সীমা বদলানো যাবে না বলে সাফ জানিয়ে দেয়। সোমবার সেই নির্দেশিকাই বহাল রাখল সুপ্রিম কোর্ট। এদিন আদালত জানায় যে ভোট গ্রহণের সময় পরিবর্তনের ওপর কোনও রায় দিতে পারবে না সুপ্রিম কোর্ট। পূর্ব নির্ধারিতভাবেই সকাল ৭টা থেকেই শুরু হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনের এই নির্দেশিকাই বহাল রাখল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, ১৯মে শেষ তথা সপ্তম দফার নির্বাচন। সেদিনই দেশের সমস্ত কেন্দ্রে ভোট গ্রহন পর্ব শেষ করবে নির্বাচন কমিশন। কিছু জায়গায় পুনর্নির্বাচন হবে সেই গুলো ব্যতিরেকে মূল পর্বের নির্বাচন শেষ হচ্ছে ঐ দিনই।
Latest article
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূলের
ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাবে ভারতে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরী...
দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’এর শেড উদ্বোধন
ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের অনেক এলাকায় গরীব ও সাধারন মানুষদের জন্য নামমাত্র টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা...
বসন্তকালে রং-বিহীন দোল হয় আদিবাসীদের গ্রামে
ডেটলাইন আসানসোলঃ রঙের উৎসব দোল উৎসবে বা হোলি। কিন্ত,পশ্চিম বর্ধমান জেলায় এমনও এলাকা আছে,যেখানে রং ছাড়াই পালিত হয় দোল তথা বসন্ত উৎসব।...














