ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের মাটিতে আসন্ন বিশ্বকাপের আগে ক্রিকেটের মেগা টুর্নামেন্ট ছিল আইপিএল। অবশেষে সেই আইপিএলের আজ ফাইনাল। মুখোমুখি হচ্ছে মুম্বই ও চেন্নাই। মুম্বইনিশ্চিতভাবেই ফাইনালে ফেবারিট হিসেবে মাঠে নামছে।কারণ ওরা এই মরশুমে তিনবার চেন্নাইকে হারিয়েছে।যদিও ফাইনাল সবসময়ই আলাদা। দশবারের মধ্যেআটবার ফাইনালে খেলছে চেন্নাই। মুম্বইও পাঁচবারখেলছে ফাইনালে। দু’দলই তিনবার করে ট্রফি জিতেছে।অতএব খেতাবি লড়াইয়ে কে এগিয়ে যাবে তা নির্ধারিত হচ্ছে আজ দ্বাদশ আইপিএলের মেগা ফাইনালে নিজামের শহর হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আইপিএল মানেই টাকার খেলা। তাই দেখে নেওয়া যাক আজকের ম্যাচে বিজয়ী দল কত টাকা পাবে। হ্যাঁ যারা জিতবে তারা পাবে ২৫ কোটি টাকা। আর রানার্স দল পাবে সাড়ে ১২ কোটি টাকা। এছাড়াও তৃতীয় দল হিসেবে দিল্লি পাচ্ছে সাড়ে ১০ কোটি আর চতুর্থ দল হিসেবে হায়দ্রাবাদ পাচ্ছে সাড়ে ৮ কোটি টাকা। প্রতিযোগিতায় সর্বাধিক রানকারী ক্রিকেটার পাবেন অরেঞ্জ ক্যাপ যার মুল্য ১০ লাখ টাকা। আর সবচেয়ে বেশী উইকেট শিকারী যিনি তিনিও পাবেন ১০ লাখ টাকা। এছাড়াও প্রতিযোগিতায় মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার যিনি হবেন তাকেও ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














