ডেটলাইন দুর্গাপুরঃ চাকরী থেকে অবসর নেওয়ার পর কেটে গেছে প্রায় দেড় দশক। এই সময়ে প্রতি মাসে নিয়মমতোই তিনি পেনশনকালিন ভাতা পাচ্ছিলেন আর তাতেই চলছিল সংসার। কিন্তু বিপদ ডেকে আনল আধার কার্ড। দুই হাতের আঙুল বিকৃত তাই হয়নি আধার কার্ড আর সে কারণেই বন্ধ হয়ে গেছে অবসরকালীন পেনশন ভাতা। ঘটনাটি অন্ডাল ব্লকের খান্দরা কাজোড়া এলাকার। ভুক্তভোগীর নাম হরি অপত(৭৫)। কাজ করতেন রাষ্ট্রায়ত্ত কয়লা সংস্থা ইসিএলের খান্দরা কোলিয়ারিতে। ১৯৯৮ সালে তিনি স্বেচ্ছায় অবসর নেন কাজ থেকে। তার পর শুরু হয় পেনশন। সেই পেনশনের টাকায় এতদিন ভরসা ছিল সংসারের। কিন্তু মার্চ মাসে সেই পেনশন বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হল পেনশন জানতে চাওয়াতে হরি বাবু বলেন, তাঁর হাতের দশটা আঙুল বিকৃত। তাই অনেকবার চেষ্টা করেও আধার কার্ড হয়নি। তাই সেই কারণেই বন্ধ হয়ে গেছে পেনশন। পেনশনের টাকা বন্ধ হয়ে যাওয়ায় চিন্তায় পড়েছেন হরিবাবু ও তাঁর পরিবার। রাজনৈতিক দলের নেতা থেকে প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন সুরাহা না হওয়ায় বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছেন ইসিএলের এই অবসরপ্রাপ্ত বৃদ্ধ কর্মী ও তার পরিবারের লোকজনেরা। তিনি এখন চাইছেন যেভাবেই হোক তার পেনশন যেন ফের চালু হয়।
Latest article
সাংসদ মনোজ তিওয়ারির পা ছুঁয়ে প্রণাম বিধায়ক চন্দ্রশেখরের! ‘যত নত, তত উন্নত’ বার্তায় মুগ্ধ...
ডেটলাইন দুর্গাপুর: বাংলায় জগদ্ধাত্রী পুজোর কথা উঠলেই প্রথমেই মনে আসে চন্দননগরের নাম। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি শিল্পনগরী...
ছট’ একমাত্র উৎসব যেখানে উদীয়মান সূর্যের পাশাপাশি অস্তগামী সূর্যেরও পুজো করা হয়
ডেটলাইন বাংলা প্রতিবেদনঃ ছট বা ছঠ বিহার এবং পূর্ব উত্তর প্রদেশে পালিত একটি প্রধান হিন্দু উৎসব। প্রায় সকল সভ্যতাই 'সূর্যদেবতা'-র উপাসনা করেছে,কিন্তু...
“ছটের ‘নহায়-খায়’-এ মানবিকতার নজির! নিজের জমির লাউ বিলিয়ে উৎসবের আনন্দ ছড়ালেন সোনু শুক্লা”
ডিটলাইন দুর্গাপুর: উৎসব মানেই শুধু নিজের আনন্দ নয়, সেই আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেই রয়েছে উৎসবের প্রকৃত সার্থকতা। আর সেই...














