আসানসোল, ২৬ মেঃ ১১৯ তম নজরুল জন্মবার্ষিকী পালিত হলো কাজী নজরুল ইসলামের জন্ম ভিটা চুরুলিয়া গ্রামে। কবির জন্মদিন উপলক্ষে আজ সকালে এক প্রভাত ফেরি বের করা হয়। এই প্রভাত ফেরিটি উদ্বোধন করেন চিকিৎসক তিলক পুরকায়স্থ। নজরুল একাডেমী থেকে শুরু করে গোটা গ্রাম এই প্রভাত ফেরিটি ঘোরে এবং সমাধিস্থলে মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, সমাধিস্থলে মাল্যদানে উপস্থিত ছিলেন তিলক পুরকায়স্ত, সোনালী কাজী, কাজী রিজাউল করিম, কাজী আলি রেজ্জা, প্রদীপ ব্যানার্জ্জী, এবং বাংলাদেশের বিশিষ্ট ব্যাক্তি বর্গ। বাংলাদেশ থেকে আগতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মহঃ ইকবাল হাসান টাপু, মহঃ মঞ্জুরাল হক, জনাব কেএচ মাসুদ সিদ্দিকি, উজ্জ্বল বিকাশ দত্ত, মহঃ আব্দুল হাসান,। সেই সঙ্গে আজ সন্ধ্যাতে ৪০ তম নজরুল মেলার উদ্বোধন করবেন মন্ত্রী পার্থ চ্যাটার্জ্জী।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














