ডেটলাইন কলকাতাঃ অবশেষে প্রত্যাশা মতোই এবারের আই লিগ সবুজ মেরুন হয়ে গেল। ইস্ট বেঙ্গলের সঙ্গে ডার্বি সহ ৪টি ম্যাচ বাকি থাকতেই আজ কল্যাণী স্টেডিয়ামে আইজল এফ সিকে ১-০ গোলে হারিয়ে ভারত সেরা হয়ে গেল মোহনবাগান। খেলার ৮০ মিনিটে বেইতিয়ার পাস থেকে জয়সূচক একমাত্র গোলটি করেন পাপা বাবাকর। কিছুদিন পরেই এটিকের সঙ্গে সরকারিভাবে মিশে যাবে সবুজমেরুন। আগামী মরশুমে আইএসএল। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট পেয়ে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল মোহনবাগান। এবার নিয়ে দ্বিতীয়বার আই লিগ ঘরে তুলল মোহনবাগান। এর আগে তিনবার জাতীয় লিগ জিতেছে তারা। তাই সবমিলিয়ে পঞ্চমবার ভারতসেরা হল সবুজ মেরুন শিবির।
Latest article
মানুষের পাশে থেকেই সেবার কাজ করে চলেছে প্রেরনা সোসাইটি
সংবাদদাতা,দুর্গাপুরঃ মানুষ মানুষের জন্য - আমাদের সমাজে এই বার্তাটা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে শোনা যায়। কিন্তু সেই বার্তার বাস্তব প্রয়োগ আমরা কি সর্বদা...
কোক ওভেন থানার এক বড় সাফল্য
ডেটলাইন দুর্গাপুরঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। ৩ জন মহিলা সহ আন্ত: রাজ্য...
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...














